মেধা বিকাশে খেলাধুলা অনুচ্ছেদ লিখ
মেধা বিকাশে খেলাধুলা
শিশুদের শারীরিক ও মানসিক চিন্তাচেতনা ও বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। বিভিন্ন কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিশুই খেলাধুলা থেকে বঞ্চিত। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখা একান্ত জরুরি। খেলাধুলা শিশুদের উদ্দীপনা, কর্মক্ষমতা, শরীর গঠন ও সৃজনশীলতা বাড়ায়। খেলাধুলা শিশুদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, হার ও জিত সহজে মেনে নিতে পারে তারা। শিশুরা ভিডিও গেমের প্রতি আসক্তি হলে তাদের পরিপূর্ণ মানসিক বিকাশ ব্যাহত হবে। অনেক সময় শিশুরা টিভিতে খেলা দেখে ও গল্প শুনে অনেক আনন্দ পায়। এতে শিশুদের ভাষার বিকাশ ঘটে, চিন্তা ও কল্পনাশক্তি বাড়ায়। শৈশবকালের প্রথম দিকে যখন শিশুদের মস্তিষ্ক পড়াশোনার জন্য প্রস্তুত থাকে না, তখন খেলাধুলার মধ্য দিয়েই শিশুরা অনেক কিছু শিখতে পারে। কোনো পড়া মুখস্থ করার থেকে খেলাধুলার মাধ্যমে শিশুকে শেখানো সহজ। আধুনিক গবেষণায় প্রমাণিত যে, খেলাধুলা শিশুর মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শিশুদের অভিজ্ঞতা বাড়ায়, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। তাই এ ব্যাপারে তাদের সহায়তা করতে হবে।
COMMENTS