50th BCS Question and Solution PDF | ৫০ তম বিসিএস প্রশ্ন সমাধান
৫০ তম বিসিএস প্রশ্ন সমাধান | 50th BCS Full Question Solution
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীরা এখন ৫০ তম বিসিএস প্রশ্ন সমাধান খুঁজছেন। বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান দ্রুত দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনি নিজের উত্তর যাচাই করতে পারবেন এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য ধারণা পাবেন। এই পোস্টে আমরা ৫০ তম বিসিএস MCQ প্রশ্ন ও সমাধান PDF আকারে দিচ্ছি, সাথে থাকছে পূর্ববর্তী বিসিএস প্রশ্ন ও সমাধানের ডাউনলোড লিংক।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নৈতিকতা, ভূগোলসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসে।
নিচে ৫০ তম বিসিএস MCQ প্রশ্ন ও সমাধান PDF ডাউনলোড লিংক দেওয়া হলো।
| নাম | PDF লিঙ্ক |
|---|---|
| ৫০ তম বিসিএস প্রশ্ন ও সমাধান | Download |
নোট: সকল PDF ফাইল নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে।
৫০ তম বিসিএস MCQ প্রশ্নের বিষয়ভিত্তিক সমাধান
- বাংলা ভাষা ও সাহিত্য
- ইংরেজি ভাষা ও সাহিত্য
- বাংলাদেশ বিষয়াবলি
- আন্তর্জাতিক বিষয়াবলি
- গণিত
- বিজ্ঞান
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
- ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
প্রতিটি বিষয়ে সঠিক উত্তর ও ব্যাখ্যা সহ সমাধান PDF-এ সংযুক্ত করা হয়েছে। আপনি চাইলে আলাদাভাবে বিষয়ভিত্তিক সমাধানও ডাউনলোড করতে পারেন।
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান (সম্পূর্ণ)
বাংলা ভাষা ও সাহিত্য
১.কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
উত্তর: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
২.‘স্বর্গ’ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?
উত্তর: ত্রিদিব, সুরপুর
৩.কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
উত্তর: স্বর্ণকুমারী দেবী
৪.‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী?
উত্তর: চৈতন
৫.‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর: প্রতীচ্য
৬.বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?
উত্তর: আমীর হামজা
৭.‘কাআ তরুবর পঞ্চ বি ডাল’—পদটির রচয়িতা কে?
উত্তর: লুইপা
৮.একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে—
উত্তর: স্বরসঙ্গতি
৯.কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?
উত্তর: যুগবাণী
১০.‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তর: পথের রাজা
১১.‘বিষণ্ণ’ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?
উত্তর: বিষাদ
১২.মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন—
উত্তর: শওকত আলী
১৩.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
উত্তর: ডোম সম্প্রদায়ের জীবন কাহিনি
১৪.কোন কবি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন?
উত্তর: শামসুর রাহমান
১৫.‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৬ সালে
১৬.১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
উত্তর: অশনি সংকেত
১৭.মৈয়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: ২৩টি
১৮.‘ফিকা কমলা রং’— এখানে ফিকা অর্থ কী?
উত্তর: অনুজ্জ্বল
১৯.কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?
উত্তর: আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
২০.আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?
উত্তর: ৫টি
২১.পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?
উত্তর: ফকির গরীবুল্লাহ
২২.কোন বানানটি শুদ্ধ?
উত্তর: কথোপকথন
২৩.‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’— এটি কোন ধরনের বাক্য?
উত্তর: অস্তিবাচক
২৪.জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: কল্লোল
২৫.‘ময়দান, মুনাফা, বই’ শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: আরবি
২৬.‘পরমেশ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: পরম + ঈশ
২৭.কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?
উত্তর: আজ এমন ঘুম ঘুমিয়েছি!
২৮.‘আকাশ ও পৃথিবীর অন্তরাল’— এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
উত্তর: রোদসী
২৯.কোনটি ‘ভাত’ এর প্রতিশব্দ?
উত্তর: তণ্ডুল
৩০.‘বেতার, বিপত্নীক’—শব্দ দুটি কোন সমাসের উদাহরণ?
উত্তর: নঞ তৎপুরুষ, বহুব্রীহি
৩১.কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
উত্তর: সারথী, নিরীহ, নীরোগ
ইংরেজি ভাষা ও সাহিত্য (English)
৩২. In Gulliver’s Travels, which of these traits Swift does not show in his depiction of the land of the Lilliput?
উত্তর: peace & wisdom
৩৩.‘To have a shot’ means-
উত্তর: to make a try
৩৪.The killing of albatross in The Rime of the Ancient Mariner was indicative of-
উত্তর: the essential irrationality of man
৩৫.In William Shakespeare’s play As you Like It, the Seven Ages of Man speech was delivered by.
উত্তর: Jaques
৩৬.The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a-
উত্তর: relative clause
৩৭.Candidates are required to get ___ the centre before 09:00 AM.
উত্তর: to
৩৮.Identify the compound sentence-
উত্তর: Do it or I shall fine you
৩৯.Which novel chronicles intense, destructive love fueling multigenerational cruelty & obsession?
উত্তর: Wuthering Heights
৪০.Identify the incorrect spelling-
উত্তর: diletante, accubation
৪১.‘You will need a variety of skills, including leadership, endurance etc.’ In this sentence the word ‘including’ is a-
উত্তর: preposition
৪২.Themes like racial prejudice, oppressive power dynamics, unbridgeable gulf between Eastern & Western cultures, etc. are best exemplified in-
উত্তর: preposition
৪৩.‘Helena said I took the laptop home with me.’ Its indirect form is-
উত্তর: Helena said that she had taken the laptop home with her
৪৪.Which of these works contains a defence of the right of freedom of speech and expression?
উত্তর: Areopagitica
৪৫.Identify the sentence where ‘up’ functions as a noun-
উত্তর: Business confidence is on the up
৪৬.Which of these is not characteristic of English Romantic Poetry?
উত্তর: Inane and gaudy phraseology
৪৭. A synonym of the word ‘crepuscular’ is-
উত্তর: twilit
৪৮. ‘Poetry is the spontaneous overflow of powerful feeling: it takes its origin from emotion recollected in tranquility’ is a statement ascribed to-
উত্তর: William Wordsworth
৪৯. ‘It is no good falling in love at first sight’. Here the word “falling” is a/an-
উত্তর: gerund
৫০. Which one is a coordinating conjunction?
উত্তর: so
৫১. An element required in a paragraph for smooth flow of ideas is called a-
উত্তর: transition sentence
৫২. What gender is the word ‘monarch’?
উত্তর: common
৫৩. In which of these poems did Matthew Arnold express a pessimistic worldview, reflecting on a world full of conflicts and lacking in joy, evincing an implicit criticism of Victorian era’s aggressive spirit?
উত্তর: Dover Beach
৫৪. A very large building in which aircraft are housed is called a/an-
উত্তর: hangar
৫৫. The lines ‘A Book of Verses underneath the Bough,/A Jug of Wine, a Loaf of Bread-and Thou/Beside me singing in the Wilderness....’ are taken from a famous translation work by-
উত্তর: Edward Fitzgerald
৫৬. ‘The villagers believed that he was an honest leader.’ Passive form of this sentence is-
উত্তর: He was believed to be an honest leader
৫৭. The saying ‘Every cloud has its silver lining’ means-
উত্তর: every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginning
৫৮. What is the antonym of ‘percipience’?
উত্তর: dullness
৫৯. Which functions both as a transitive and an intransitive verb?
উত্তর: break
৬০. ‘Let me not to the marriage of true minds/ Admit impediments; love is not love/Which alters when it alteration finds’. Lines taken from a sonnet by __.
উত্তর: Shakespeare
৬১. Which play is filled with nonsensical conversations, meaningless dialogues, and characters who often become forgetful?
উত্তর: Waiting for Godot
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
৬২.২/৫, ৩/৫ ও ৬/১৫ ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে:
উত্তর: ৬/৫
৬৩.যদি a/b = b/c = 2/3 হয়, তবে a : c এর মান কত হবে?
উত্তর: 4:9
৬৪.একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে, এর ক্ষেত্রফল হবে:
উত্তর: 16√3
৬৫.A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x < = 5 হলে}, P(A) এর উপাদান সংখ্যা হবে-
উত্তর: 32
৬৬.যদি 0 < x < 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে?
উত্তর: x + 1
৬৭.x4 – 2x + 1 কে x – 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তর: 76
৬৮.মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে-
উত্তর: 7.17%
৭১.যদি x + 1/x = 0 হয়, তবে √x + 1/√x এর মান কত?
উত্তর: √2
৭২.40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা কত?
উত্তর: 3/11
৭৩.ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
উত্তর: 3360
৭৪.x2 – (p + q)x + pq = 0 এর সমাধান সেট হবে—
উত্তর: {p, q}
৭৫.3 + 3/2 + 3/4 + ……. + 3/64 ধারাটিতে মোট কতটি পদ আছে?
উত্তর: 7
৭৮.2x2 + 3x + 1 এর ক্ষুদ্রতম মান হবে:
উত্তর: –1/8
৭৯.সেট {2,3,4} এর প্রকৃত উপসেট কয়টি—
উত্তর: 7
৮০.K এর কোন মানের জন্য 5x + 4y – 1 = 0 এবং 2x + Ky – 7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল?
উত্তর: 8/5
৮১.2, 3, 4 এবং 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত?
উত্তর: 3/2
৮২.যদি logx324 = 4 হয়, তবে x এর মান হবে—
উত্তর: 3√2
৮৩.সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয়। কোন তথ্যটি সত্য?
উত্তর: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশী
৮৪.০.৫ × ০.০৫ × ০.০০৫ = ?
উত্তর: ০.০০০১২৫
৮৫.এখন জানুয়ারি মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন মাস হবে?
উত্তর: মে
৮৬.একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?
উত্তর: পেন্সিলটি জানালার নিচে আছে
৮৭.কোনটি সঠিক বানান?
উত্তর: Gazette
৮৮.এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যাণ্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো। এখন চায়ের কাপের হ্যাণ্ডেলটি থাকবে—
উত্তর: পশ্চিম দিকে
৮৯.লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?
উত্তর: ৪৪
৯০.ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?
উত্তর: ২২
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
৯১.একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?
উত্তর: ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
৯২.যদি একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?
উত্তর: ০.৫
৯৩.একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে?
উত্তর: ৮০ সে.মি.
৯৪.জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: বন
[ নোট: প্রথম অনুষ্ঠিত হয়েছিল বার্লিনে কিন্তু অপশনে বার্লিন না থাকায় দ্বিতীয় সম্মেলন ‘বন’ উত্তর]
৯৫.বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে—
উত্তর: ব্রি—শাইল, বলাকা
৯৬.‘⎯ কনভেনশন’ বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।
উত্তর: বাসেল
৯৭.পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘থথথ ডকট্রিন’ অনুসরণ করে।
উত্তর: কার্টার
৯৮.সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
উত্তর: নীতিগত
৯৯.আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উড&স (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: নিউ হ্যাম্পশায়ার
১০০.কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?
উত্তর: ডব্লিউটিও
১০১.মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ?
উত্তর: বিশ্বব্যাংক গ্রুপ
১০২.বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?
উত্তর: শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা
১০৩.২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?
উত্তর: র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
১০৪.বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ (Paper Gold) বলতে কী বোঝায়?
উত্তর: বিশেষ উত্তোলন অধিকার (SDR)
১০৫.প্রাচীন ‘হরিকেল জনপদটি’ কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত?
উত্তর: চট্টগ্রাম ও সিলেট
১০৬.বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে (Middle—Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?
উত্তর: পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়া
১০৭.বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পদ্মা
১০৮.বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি?
উত্তর: সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূত
১০৯.কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ‘ইন্দো—প্যাসিফিক’ (Indo—pacific) শব্দটি জনপ্রিয় করেন?
উত্তর: শিনজো অ্যাবে
১১০.Habeas Corpus Writ দায়ের করা হয় সংবিধানে ⎯ অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে।
উত্তর: ৩৩
১১১.‘⎯’ জেলায় রেল যোগাযোগ নেই।
উত্তর: পটুয়াখালী
১১২.মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?
উত্তর: ১৮৬৭
১১৩.কোনটি ব্রিকস (BRICS)—এর প্রধান লক্ষ্য?
উত্তর: বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
১১৪.মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’ চালু করেছে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
১১৫.কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
উত্তর: সেলুলোজ
১১৬.ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ বাংলাদেশে আঘাত হানে ⎯ এবং ⎯ সালে।
উত্তর: ২০০৭, ২০০৯
১১৭.‘বিশ্ব বাণিজ্য সংস্থা’ (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ⎯ চুক্তির মাধ্যমে।
উত্তর: মারাকেশ
১১৮.বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় ⎯।
উত্তর: যুক্তরাজ্যে
১১৯.কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না?
উত্তর: সামরিক আদালত
১২০.সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ⎯ টি আসন প্রস্তাব করে।
উত্তর: ১০০
১২১.বাংলাদেশ ⎯ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।
উত্তর: ১৯৮৪
১২২.আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ⎯ অবস্থিত।
উত্তর: আবিদজান
১২৩.বাংলাদেশের সংবিধান কার্যকর হয়—
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২
১২৪.বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?
উত্তর: প্রধান বিচারপতি
১২৫.কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অব:) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না?
উত্তর: কেরানীগঞ্জ
১২৬.বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো?
উত্তর: গড়াই ও ধলেশ্বরী
১২৭.কোন বিষয়টি মুদ্রাপাচারের অন্তভুর্ক্ত নয়?
উত্তর: আয়কর ফাঁকি দেওয়া
১২৮.কোন ভূ—রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?
উত্তর: হার্টল্যান্ড তত্ত্ব
১২৯.কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?
উত্তর: সুইডেন এবং ফিনল্যান্ড
১৩০.২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?
উত্তর: ১ ও ২
১৩১.ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কী?
উত্তর: রপ্তানি বাড়ানো
১৩২.বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সবোর্চ্চ কর্তৃপক্ষ কোনটি?
উত্তর: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি
১৩৩.চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI)—এর প্রাথমিক লক্ষ্য কী?
উত্তর: বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
১৩৪.মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অ্যাকাস’ (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?
উত্তর: সামরিক সহযোগিতা
১৩৫.জলবায়ু কূটনীতিতে ‘Common Bird Differentiated Responsibilities (CBDR)’ নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?
উত্তর: রিও ঘোষণা
১৩৬.শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি?
উত্তর: দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য
১৩৭.বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)—এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ০২ ডিসেম্বর, ১৯৯৭
১৩৮.কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?
উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
১৩৯.অপারেশন ‘⎯’ লোহিত সাগরে হুথি (HOUTHI) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।
উত্তর: প্রসপারিটি গার্ডিয়ান
১৪০.বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?
উত্তর: তৈরি পোশাক রপ্তানী
১৪১.কোন ফসলটি রপ্তানী বহুমুখীকরণে সম্ভাবনাময়?
উত্তর: পাট
১৪২.উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো ⎯ উত্তর অক্ষাংশ।
উত্তর: ৩৮°
১৪৩.‘⎯’ ব্রিকস (BRICS) কতৃর্ক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
উত্তর: NDB
১৪৪.বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর: ময়মনসিংহ
১৪৫.ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে—
উত্তর: রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট
১৪৬.দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
উত্তর: প্রস্তুতি
১৪৭.কোন জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল’ বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?
উত্তর: ক্যানকুন চুক্তি
১৪৮.প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে ⎯ দিক থেকে ⎯ দিকে প্রবাহিত হয়?
উত্তর: পূর্ব, পশ্চিম
১৪৯.বায়ূমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?
উত্তর: কারমান লাইন
১৫০.এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?
উত্তর: চোমোলাংমা এবং কোমোলাংমা
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
১৫১.সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য?
উত্তর: নাগরিকের অংশগ্রহণ
১৫২.জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?
উত্তর: সত্য, সুন্দর ও সদগুণ
১৫৩.স্বচ্ছতা কেন সু—শাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে?
উত্তর: এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়
১৫৪.কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?
উত্তর: নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি
১৫৫.সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক ⎯’ থেকে।
উত্তর: প্রথা
১৫৬.শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?
উত্তর: নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়
১৫৭.মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে?
উত্তর: মানব সম্পদ উন্নয়ন
১৫৮.মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো—
উত্তর: নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা
১৫৯.টেকসই উন্নয়নের জন্য সু—শাসন অপরিহার্য কারণ এটি—
উত্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে
১৬০.দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ—
উত্তর: সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাব
১৬১.কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে ‘Hidden Cost’ বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ?
উত্তর: মেধা পাচার
১৬২.বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু—শাসনের অবস্থা কী বলে পরিগণিত হবে?
উত্তর: মাঝারি মানের
১৬৩.গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে ⎯।
উত্তর: গুণগত শিক্ষা
১৬৪.কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?
উত্তর: এটি নৈতিক মানদন্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত
১৬৫.সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রম্নতি দেয়?
উত্তর: স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃর্ত্বের
সাধারণ বিজ্ঞান
১৬৬.একজন টাইপ—১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক?
উত্তর: বিটা কোষগুলির অটো—ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে
১৬৭.কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?
উত্তর: ভাইরাস
১৬৮.লিথিয়াম—আয়ন ব্যাটারির সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা?
উত্তর: মেমোরি এফেক্ট—এর কারণে এদের পর্যায়ক্রমিক ডিসচার্জের প্রয়োজন হয়
১৬৯.ভাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক?
উত্তর: এরা এক ধরনের অন্তঃকোষীয় পরজীবী
১৭০.কোন টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে?
উত্তর: টেন্ডন
১৭১.‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?
উত্তর: মৌমাছি এবং মধু
১৭২.জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলত তড়িৎ—চুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?
উত্তর: অবলোহিত অঞ্চল
১৭৩.পরমাণু চুল্লিতে সচরাচর কোন জ্বালানি ব্যবহার করা হয়?
উত্তর: ইউরেনিয়াম—২৩৫
১৭৪.কোন বাঙ্গালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন?
উত্তর: জামাল নজরুল ইসলাম
১৭৫.বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি?
উত্তর: মেরু অঞ্চল
১৭৬.একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো—
উত্তর: ইলেকট্রন
১৭৭.কোনটি মাইক্রোওয়েব ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে?
উত্তর: ঘূর্ণনের কারণে ডাই—ইলেকট্রিক হিটিং
১৭৮.MRI কোন নীতিতে কাজ করে?
উত্তর: শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
১৭৯.গ্রো হাইড্রোজেন—এর তুলনায় গ্রিন—হাইড্রোজেনের সুবিধা হলো—
উত্তর: এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়
১৮০.কোভিড—১৯ এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে?
উত্তর: পরিশোধিত ভাইরাস প্রোটিনের সাব—ইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে, mRNA সরবরাহ করে যা হোস্ট কোষগুলোকে একটি ভাইরাস প্রোটিন তৈরির নির্দেশ দেয়
১৮১.পারমাণবিক চুল্লিতে মডারেটরের প্রাথমিক কাজ হলো—
উত্তর: দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১৮২.আপনার পার্সোনাল কম্পিউটারে (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (Performance) বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?
উত্তর: প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster
১৮৩.কোনটি ই—কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে?
উত্তর: All of the above
১৮৪.ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে?
উত্তর: উপরের সবগুলো
১৮৫.ডেটাবেস হলো—
উত্তর: তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপ
১৮৬.HTTPS কোন বৈশিষ্ট্য HTTP—এর সাথে যোগ করে?
উত্তর: Security
১৮৭.OCR ⎯ থেকে ⎯ এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়।
উত্তর: অডিও হতে টেক্সট
১৮৮.GHz কীসের একক?
উত্তর: প্রসেসরের গতি
১৮৯.Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল?
উত্তর: ট্রান্সপোর্ট লেয়ার
১৯০.স্মার্টফোনে GPS ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন?
উত্তর: Satellite Signal
১৯১.কম্পিউটার সায়েন্সে Trojan Horse একটি—
উত্তর: ম্যালওয়ার
১৯২.0 × 1234 সংখ্যার বাইনারিরূপ কোনটি?
উত্তর: 0001001000110100
১৯৩.মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে?
উত্তর: Triangulation
১৯৪.একটা 4—bit বাইনারি সিস্টেমে শূন্য এর 2’s complement এর ডেসিম্যাল মান কত হবে?
উত্তর: ০
১৯৫.‘Pixel’ দ্বারা কী বুঝায়?
উত্তর: Picture element
১৯৬.কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয়?
উত্তর: রেজিস্টার
বিবিধ
১৯৭.জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?
উত্তর: ২০০৪
১৯৮.কোনটি UNESCO ‘Intangible Cultural Heritage’ এর অন্তর্ভুক্ত?
উত্তর: বাউল গান
১৯৯.কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?
উত্তর: প্রেষণা
২০০.আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে?
উত্তর: র্যানসমওয়্যার অ্যাটাক (Ransomware Attack)
কেন বিসিএস প্রশ্ন সমাধান পড়বেন?
- নিজের উত্তর যাচাই করার জন্য
- ভবিষ্যতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করতে
- বিগত বছরের প্রশ্নের ধরণ বুঝতে
- দ্রুত রিভিশন ও প্র্যাকটিসের জন্য
বিগত বিসিএস প্রশ্ন ও সমাধান ডাউনলোড
বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্ববর্তী বছরের প্রশ্ন ও সমাধান পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে পূর্ববর্তী বিসিএস প্রশ্ন ও সমাধানের ডাউনলোড লিংক দেওয়া হলো:
| বছর | PDF লিঙ্ক |
|---|---|
| ৪৯ তম বিসিএস | PDF ডাউনলোড |
| ৪৮ তম বিসিএস | PDF ডাউনলোড |
| ৪৭ তম বিসিএস | PDF ডাউনলোড |
বিসিএস প্রস্তুতির জন্য টিপস
- নিয়মিত বিগত বছরের প্রশ্ন সমাধান করুন
- বিষয়ভিত্তিক নোট তৈরি করুন
- মডেল টেস্ট দিন ও নিজেকে যাচাই করুন
- সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন
- সঠিক ও নির্ভরযোগ্য গাইড ব্যবহার করুন
উপসংহার
৫০ তম বিসিএস প্রশ্ন সমাধান দেখে আপনি নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। উপরের ডাউনলোড লিংক থেকে PDF সংগ্রহ করুন এবং নিয়মিত চর্চা করুন।
শুভ কামনা রইলো সকল বিসিএস পরীক্ষার্থীর জন্য!
COMMENTS