কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা MCQ | Class 6 Bangla বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা MCQ | Class 6 Bangla বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা MCQ | Class 6 Bangla বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

শ্রেণি: Class 6 বিষয়: Bangla মোট প্রশ্ন: ১৪৫ টি নিয়মিত আপডেট

নতুন শিক্ষাক্রমের আলোকে Class 6-এর Bangla পাঠ্যবইয়ের 'কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা' অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা এবং নিয়মিত বহুনির্বাচনী প্রশ্ন অনুশীলন করা অপরিহার্য।

শিক্ষার্থীদের সুবিধার্থে এই আর্টিকেলে বোর্ড বই ও পাঠ্যক্রম অনুসারে তৈরি সেরা ১৪৫টি বহুনির্বাচনী (MCQ) সঠিক উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যাসহ সাজিয়ে দেওয়া হলো।

অধ্যায় / বিষয়বস্তু কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা
শ্রেণি ও বিষয় Class 6 - Bangla
মোট বহুনির্বাচনী ১৪৫ টি প্রশ্ন
টার্গেট প্রস্তুতি বার্ষিক ও মূল্যায়ন পরীক্ষা
প্রশ্নোত্তর তালিকা (অনুশীলন পর্ব)
২০২৪-এর অভ্যুত্থানের কার্টুন, ব্যঙ্গচিত্রগুলো আঁকা হয়েছিল- i. আন্দোলনের আগে ii. আন্দোলনের সময়ে iii. রাতের বেলায় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (i ও ii)
রামিম ঢাকার একটি স্বনামধন্য স্কুলে পড়ে। মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় সে প্রতিদিন দেয়ালে দেয়ালে বিভিন্ন ছবি ও লেখা দেখতে পায়। রামিমের দেখা ছবি ও লেখাগুলোকে কী বলে?
(ক) পোস্টার
(খ) দেয়ালিকা
(গ) গ্রাফিতি
(ঘ) কার্টুন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (গ্রাফিতি)
ওপরের ছবিটি মুক্তিকামী মানুষের মনে- i. সাহস জোগায় ii. প্রেরণা জোগায় iii. হতাশা জাগায় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (i ও ii)
বাংলাদেশে স্বৈরাচারের শাসনের সময় একজন শিল্পী শোষণের দিকগুলো মানুষকে জানাতে একটি গান লেখেন ও গেয়ে প্রচার করেন। পরে স্বৈরাচার সরকারের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে। উদ্দীপকের শিল্পী 'কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা' রচনার কোন লেখকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) শেখ তোফাজ্জল হোসেন
(খ) নিতুন কুণ্ডু
(গ) পটুয়া কামরুল হাসান
(ঘ) মুশতাক আহমেদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (মুশতাক আহমেদ)
বাংলাদেশে স্বৈরাচারের শাসনের সময় একজন শিল্পী শোষণের দিকগুলো মানুষকে জানাতে একটি গান লেখেন ও গেয়ে প্রচার করেন। পরে স্বৈরাচার সরকারের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে। উদ্দীপকের স্বৈরশাসকরা শিল্পীদের- i. নির্যাতন করে ii. জেলখানায় বন্দি করে রাখে iii. হত্যা করে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
ওপরের চিত্রটির মাধ্যমে প্রকাশ করা যায়- i. সমাজের অসংগতি ii. স্বৈরাচারের দুঃশাসন iii. শাসকের শোষণ নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হয়েছে- i. আন্দোলন ii. সংগ্রাম iii. গণঅভ্যুত্থান নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
বাংলাদেশের নিকট-ইতিহাসে সংঘটিত গণঅভ্যুত্থান ঘটে- i. ১৯৬৯ সালে ii. ১৯৯০ সালে iii. ২০২৪ সালে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
ওপরের চিত্রটিকে কী বলা হয়?
(ক) গ্রাফিতি
(খ) ব্যঙ্গচিত্র
(গ) পোস্টার
(ঘ) মিম
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (ব্যঙ্গচিত্র)
১০ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে কী ফুটে উঠেছে?
(ক) অত্যাচার
(খ) শোষণ
(গ) প্রতিবাদ
(ঘ) বিদ্রোহ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (শোষণ)
ব্যাখ্যা: উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেন তাঁর আঁকা কার্টুনে পশ্চিম পাকিস্তানিদের শোষণের কথা প্রকাশ করেছেন। তাই সঠিক উত্তর (খ)।
১১ মনের ভাব প্রকাশের মাধ্যম- i. কথা বা লেখা ii. কার্টুন বা ব্যঙ্গচিত্র iii. ছবি বা পোস্টার নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
১২ বাংলাদেশের বড়ো বড়ো আন্দোলনে চিত্রশিল্পীরা- i. মিছিল-মিটিং করেছেন ii. নানা কর্মসূচি পালন করেছেন iii. কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার এঁকেছেন। নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
১৩ কার্টুন আঁকার জন্য শিল্পীদের- i. নির্যাতন করা হয় ii. বন্দি করে রাখা হয় iii. হত্যা করা হয় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
১৪ নতুন দিনের নতুন প্রয়োজনে আমাদের নতুনভাবে জাগিয়ে তুলবে- i. কার্টুন ii. ব্যঙ্গচিত্র iii. পোস্টার নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
১৫ অন্যায়ের প্রতিবাদ করা যায়- i. ছবি এঁকে ii. গান গেয়ে iii. নৃত্য করে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
১৬ কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার আমাদেরকে ভবিষ্যতে- i. শক্তি জোগাবে ii. উজ্জীবিত করবে iii. অনুপ্রাণিত করবে নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
১৭ ওপরের ছবিটি কীসের?
(ক) পোস্টার
(খ) গ্রাফিতি
(গ) কার্টুন
(ঘ) ব্যঙ্গচিত্র
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (গ্রাফিতি)
১৮ রাজনৈতিক কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার আন্দোলনে কী জোগায়? i. শক্তি ii. প্রেরণা iii. বেদনা নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (i ও ii)
১৯ রামিম ঢাকার একটি স্বনামধন্য স্কুলে পড়ে। মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় সে প্রতিদিন দেয়ালে দেয়ালে বিভিন্ন ছবি ও লেখা দেখতে পায়। উক্ত ছবি ও লেখাগুলো- i. স্বৈরাচারকে ভীত করে ii. বিপ্লবকে উজ্জীবিত করে iii. আন্দোলনে অনুপ্রেরণা জোগায় নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (i, ii ও iii)
২০ ওপরের ছবিটিকে কী বলে?
(ক) গ্রাফিতি
(খ) ব্যঙ্গচিত্র
(গ) পোস্টার
(ঘ) কার্টুন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (পোস্টার)
২১ উক্ত চিত্রটি সাধারণত কোথায় আঁকা হয়?
(ক) রাজপথে
(খ) কাপড়ে
(গ) দেয়ালে
(ঘ) কাগজে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (দেয়ালে)
২২ কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার কী ধরনের মাধ্যম?
(ক) নির্মল হাসির
(খ) প্রতিরোধমূলক
(গ) মতপ্রকাশের
(ঘ) প্রগতিশীল চিন্তার
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (মতপ্রকাশের)
ব্যাখ্যা: এগুলো মতপ্রকাশের মাধ্যম যা কথা, লেখা, ছবি ইত্যাদির মতো ব্যবহার হয়
২৩ ২০২৪ সালের কার্টুন আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কার?
(ক) বিখ্যাত শিল্পীদের
(খ) বিদেশি চিত্রশিল্পীদের
(গ) নাম-না-জানা শিল্পীদের
(ঘ) সাংবাদিকদের
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (নাম-না-জানা শিল্পীদের)
ব্যাখ্যা: অসংখ্য নাম-না-জানা শিল্পী দেয়ালে গ্রাফিতি এঁকে আন্দোলনে যুক্ত হন
২৪ কোনটি একটি রাজনৈতিক কার্টুনের বৈশিষ্ট্য?
(ক) ইতিহাস তুলে ধরা
(খ) রঙের সৌন্দর্য
(গ) আন্দোলনের শক্তি জোগানো
(ঘ) বিনোদন দেওয়া
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (আন্দোলনের শক্তি জোগানো)
ব্যাখ্যা: রাজনৈতিক কার্টুন আন্দোলনে শক্তি জোগায় ও মানুষকে উজ্জীবিত করে
২৫ এঁকেছেন কোথায় সবচেয়ে বেশি?
(ক) সংবাদপত্রে
(খ) ফেসবুকে
(গ) দেয়ালে
(ঘ) রাস্তায়
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (দেয়ালে)
ব্যাখ্যা: আন্দোলনের সময় দেয়াল ছিল কার্টুন ও গ্রাফিতির প্রধান ক্যানভাস
২৬ পোস্টার ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করা হয়?
(ক) গান গেয়ে
(খ) প্রতীকী চিত্র তুলে ধরে
(গ) গল্প লিখে
(ঘ) নাটক মঞ্চস্থ করে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (প্রতীকী চিত্র তুলে ধরে)
ব্যাখ্যা: ব্যঙ্গচিত্রে প্রতীকী চিত্র বা রূপকের মাধ্যমে অন্যায় প্রকাশ পায়
২৭ দেয়ালে আঁকা ছবিগুলো কী নামে পরিচিত?
(ক) চিত্রকর্ম
(খ) মিম
(গ) গ্রাফিতি
(ঘ) চিত্রকলাকল্প
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (গ্রাফিতি)
ব্যাখ্যা: দেয়ালে আঁকা এসব প্রতীকধর্মী চিত্রকে গ্রাফিতি বলা হয়
২৮ ১৯৬৯ থেকে ২০২৪ সালের মধ্যে কী লক্ষণীয়?
(ক) রাজনৈতিক স্থিতি
(খ) গানের বিকাশ
(গ) বহু আন্দোলন-সংগ্রাম
(ঘ) প্রযুক্তির পরিবর্তন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (বহু আন্দোলন-সংগ্রাম)
ব্যাখ্যা: এই সময়ে বহু গণআন্দোলনে কার্টুন ও পোস্টারের ব্যবহার লক্ষ্য করা যায়
২৯ নাম-না-জানা শিল্পীদের কাজ কী প্রমাণ করে?
(ক) গণমাধ্যমের দুর্বলতা
(খ) নির্লিপ্ততা
(গ) গণপ্রতিবাদের ব্যাপকতা
(ঘ) বিদেশি প্রভাব
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (গণপ্রতিবাদের ব্যাপকতা)
ব্যাখ্যা: তারা প্রমাণ করেন, সাধারণ মানুষও শিল্পের মাধ্যমে প্রতিবাদ করতে পারে
৩০ আন্দোলনের সময় চিত্রশিল্পীরা কীভাবে ভিন্ন ভূমিকা রাখেন?
(ক) বক্তৃতা দেন
(খ) প্রচারপত্র বিলি করেন
(গ) ছবি আঁকেন
(ঘ) সংবাদ পরিবেশন করেন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ছবি আঁকেন)
ব্যাখ্যা: তাঁরা কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার এঁকে আন্দোলনের ভাষা সৃষ্টি করেন
৩১ পোস্টার, কার্টুন ও মিমের মাধ্যমে কিসের বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়?
(ক) শিল্পীদের বিরুদ্ধে
(খ) সাধারণ মানুষ
(গ) স্বৈরশাসক
(ঘ) বাঙালি সংস্কৃতি
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (স্বৈরশাসক)
ব্যাখ্যা: ভাষা ও কণ্ঠরোধের মধ্যেও এসব চিত্র প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে
৩২ কার্টুনের একটি ছোট ছবিতে কী প্রকাশ পায়?
(ক) কৌতুক
(খ) বিদ্রোহ
(গ) বিজ্ঞাপন
(ঘ) প্রেম
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (বিদ্রোহ)
ব্যাখ্যা: একটি ছোট কার্টুনেই বিদ্রোহ বা প্রতিবাদের গভীর ভাব প্রকাশ করা যায়
৩৩ আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কী প্রচার হয়েছে?
(ক) কৌতুক
(খ) সাহিত্য
(গ) মিম ও ব্যঙ্গচিত্র
(ঘ) বিজ্ঞাপন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (মিম ও ব্যঙ্গচিত্র)
ব্যাখ্যা: ফেসবুক-ইনস্টাগ্রামে মিম ও ব্যঙ্গচিত্র ছড়িয়ে পড়েছিল
৩৪ গণঅভ্যুত্থান চলাকালীন দেয়ালে কী আঁকা হয়?
(ক) ছড়া
(খ) কবিতা
(গ) গ্রাফিতি
(ঘ) সংবাদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (গ্রাফিতি)
ব্যাখ্যা: ২০২৪ সালের জুলাইতে দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছিলো
৩৫ স্বৈরশাসক কী করতে চেয়েছিল?
(ক) বিচার প্রতিষ্ঠা
(খ) শিল্পী তৈরি
(গ) মুখ বন্ধ রাখতে
(ঘ) সংস্কৃতি প্রচার
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (মুখ বন্ধ রাখতে)
ব্যাখ্যা: তিনি মানুষের মতপ্রকাশ বন্ধ করতে চেয়েছিলেন
৩৬ আন্দোলনের প্রতীকে কী পরিণত হতে পারে?
(ক) ব্যানার
(খ) কার্টুন
(গ) গান
(ঘ) মাইক
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (কার্টুন)
ব্যাখ্যা: একটি কার্যকর ব্যঙ্গচিত্র বা কার্টুন আন্দোলনের প্রতীক হয়ে ওঠে
৩৭ কার্টুন ও ব্যঙ্গচিত্র কী করেছিল?
(ক) মানুষের দৃষ্টি ফিরিয়ে নিয়েছিল
(খ) ঘৃণা ছড়িয়েছে
(গ) প্রতিবাদের ভাষা তৈরি করেছিল
(ঘ) খেলা উপস্থাপন করেছিল
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (প্রতিবাদের ভাষা তৈরি করেছিল)
ব্যাখ্যা: মানুষের মনে প্রতিবাদের ভাষা ও শক্তি জাগিয়ে তোলে
৩৮ ব্যঙ্গচিত্র কেবল হাসির উপাদান নয়, বরং—
(ক) বিনোদনের উৎস
(খ) নৈতিক শিক্ষা
(গ) অসংগতির ভাষা
(ঘ) শিল্পকলার নিদর্শন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (অসংগতির ভাষা)
ব্যাখ্যা: হাসির মাধ্যমে সমাজের অসংগতি প্রকাশ পায়
৩৯ দেয়ালচিত্রের মাধ্যমে কী ধরনের শক্তি তৈরি হয়?
(ক) ধর্মীয়
(খ) চেতনার
(গ) সাংগঠনিক
(ঘ) অর্থনৈতিক
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (চেতনার)
ব্যাখ্যা: দেয়ালে আঁকা ছবি মানুষকে মানসিকভাবে আন্দোলনের চেতনায় উজ্জীবিত করে
৪০ পোস্টার কীভাবে মানুষকে উজ্জীবিত করে?
(ক) সঙ্গীতের মাধ্যমে
(খ) ছবি ও বাক্যের দ্বারা
(গ) মিছিলের মাধ্যমে
(ঘ) হাততালির মাধ্যমে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (ছবি ও বাক্যের দ্বারা)
ব্যাখ্যা: পোস্টারে ছবি ও বক্তব্যে ভাব প্রকাশ করা হয় যা মানুষকে উদ্বুদ্ধ করে
৪১ দেয়ালের গ্রাফিতি কী রূপ নেয়?
(ক) সৌন্দর্যবর্ধক চিত্র
(খ) প্রতিবাদের ভাষা
(গ) শিল্পকলার নিদর্শন
(ঘ) প্রাচীন সংস্কৃতি
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (প্রতিবাদের ভাষা)
ব্যাখ্যা: গ্রাফিতি প্রতিবাদের প্রতীক হয়ে উঠে
৪২ ‘একটি গরু ঘাস খাচ্ছে পূর্বে, দুধ যাচ্ছে পশ্চিমে’ —এই ব্যঙ্গচিত্রের চিত্রধর্ম কী?
(ক) অ্যালেগরি
(খ) প্রতিকী
(গ) বাস্তববাদ
(ঘ) বিমূর্ত
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (প্রতিকী)
ব্যাখ্যা: এটি প্রতীকধর্মী ব্যঙ্গচিত্র যেখানে গরু দ্বারা শোষণ বোঝানো হয়েছে
৪৩ আন্দোলনের সময় শিল্পীদের কী পরিণতি হয়েছিল?
(ক) সংবর্ধনা পেয়েছেন
(খ) অবহেলিত হয়েছেন
(গ) নির্যাতনের শিকার হয়েছেন
(ঘ) রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছেন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (নির্যাতনের শিকার হয়েছেন)
ব্যাখ্যা: শিল্পীরা আন্দোলনের সময় বন্দিত্ব ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন
৪৪ বাংলাদেশের গণআন্দোলনে চিত্রশিল্পীরা কী করেছেন?
(ক) নাটক পরিচালনা
(খ) কবিতা লিখেছেন
(গ) মিছিল করেছেন
(ঘ) রাজনীতি করেছেন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (মিছিল করেছেন)
ব্যাখ্যা: তাঁরা অন্যদের সাথে মিছিল করেছেন ও শিল্পকর্ম এঁকে আন্দোলন জোরদার করেছেন
৪৫ শিল্পীদের সৃষ্টি ভবিষ্যতের জন্য কী হবে?
(ক) শুধুমাত্র পুরনো স্মৃতি
(খ) শৈল্পিক নিদর্শন
(গ) প্রতিবাদের অনুপ্রেরণা
(ঘ) অতীতের শিক্ষা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (প্রতিবাদের অনুপ্রেরণা)
ব্যাখ্যা: এ চিত্রকর্ম ভবিষ্যতের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের উৎসাহ প্রদান করবে
৪৬ অন্যান্য দেশের মতো এই দেশের মানুষও—
(ক) ছবি আঁকে না
(খ) প্রতিবাদ করে না
(গ) গান গায় না
(ঘ) নানাভাবে প্রতিবাদ করেছে
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (নানাভাবে প্রতিবাদ করেছে)
ব্যাখ্যা: ইতিহাস সাক্ষ্য দেয়, বাঙালি জাতি প্রতিবাদের সাহসিকতায় দৃঢ়
৪৭ ব্যঙ্গচিত্রকে অন্যান্য শিল্প মাধ্যম থেকে আলাদা করে তোলে কী?
(ক) প্রযুক্তির ব্যবহার
(খ) হালকা চিত্রনির্ভরতা
(গ) গভীর প্রতীকের মাধ্যমে জটিল বার্তা দেওয়া
(ঘ) রাজনৈতিক সমর্থন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (গভীর প্রতীকের মাধ্যমে জটিল বার্তা দেওয়া)
ব্যাখ্যা: এটি সহজ ছবি ও প্রতীকের মাধ্যমে জটিল বার্তা প্রকাশ করে
৪৮ এই পাঠে শিল্পের কী ভূমিকা তুলে ধরা হয়েছে?
(ক) শিক্ষা উন্নয়ন
(খ) শিল্পচর্চা বৃদ্ধি
(গ) সামাজিক উন্নয়ন
(ঘ) প্রতিবাদের ভাষা
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (প্রতিবাদের ভাষা)
ব্যাখ্যা: এখানে শিল্পকে সামাজিক প্রতিবাদের ভাষা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে
৪৯ ইতিহাসের জন্য এইসব ছবি কী?
(ক) মূল্যহীন দলিল
(খ) সাময়িক বিনোদন
(গ) ঐতিহাসিক সম্পদ
(ঘ) ভুল তথ্য
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ঐতিহাসিক সম্পদ)
ব্যাখ্যা: এগুলো আন্দোলনের স্মারক ও ভবিষ্যৎ প্রেরণার উৎস
৫০ নিচের কোনটির মাধ্যমে জনগণ দ্রুত ঐক্যবদ্ধ হয়?
(ক) বক্তৃতা
(খ) চিঠি
(গ) মঞ্চ নাটক
(ঘ) পোস্টার ও কার্টুন
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (পোস্টার ও কার্টুন)
ব্যাখ্যা: ছবি ও রূপক বার্তা মানুষকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করে
৫১ কার্টুন কখন আন্দোলনের ভাষা হয়ে ওঠে?
(ক) জনপ্রিয়তা পেলে
(খ) গভীর অর্থ থাকলে
(গ) রঙিন হলে
(ঘ) নেতা সমর্থন করলে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (গভীর অর্থ থাকলে)
ব্যাখ্যা: গভীর ও তাৎপর্যপূর্ণ চিত্র আন্দোলনের ভাষা হয়ে যায়
৫২ নতুন দিনের প্রয়োজনে এসব ছবি কী করবে?
(ক) ভুলে যাবে
(খ) প্রতিবাদে বিরত রাখবে
(গ) নতুনভাবে জাগাবে
(ঘ) সঞ্চিত থাকবে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (নতুনভাবে জাগাবে)
ব্যাখ্যা: এসব ছবি নতুন প্রজন্মকে প্রতিবাদের অনুপ্রেরণা দেবে
৫৩ আন্দোলনের সময় এসব চিত্রকর্ম কী করে?
(ক) দুর্বল করে
(খ) বিরোধ সৃষ্টি করে
(গ) শক্তি জোগায়
(ঘ) আনন্দ দেয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (শক্তি জোগায়)
ব্যাখ্যা: এসব চিত্রকর্ম আন্দোলনের শক্তি বাড়ায় ও মানুষের মধ্যে উদ্দীপনা জাগায়
৫৪ সামাজিক যোগাযোগমাধ্যমে মিম কীভাবে কাজ করে?
(ক) গবেষণা ছড়ায়
(খ) হাস্যরস বাড়ায়
(গ) প্রতিবাদের সংকেত দেয়
(ঘ) ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (প্রতিবাদের সংকেত দেয়)
ব্যাখ্যা: মিমের হাসির আড়ালে থাকা বার্তাই বাস্তব অবস্থার প্রতিবাদে রূপ নেয়
৫৫ ব্যঙ্গচিত্রে সাধারণত কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
(ক) রঙের খেলা
(খ) শব্দের পুনরাবৃত্তি
(গ) অতিরঞ্জন ও রূপক
(ঘ) কাব্যিকতা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (অতিরঞ্জন ও রূপক)
ব্যাখ্যা: অতিরঞ্জন ও রূপক ব্যঙ্গচিত্রের মূল কাঠামো
৫৬ কার্টুনের চিত্রকল্পে সাধারণত কী থাকে?
(ক) অলংকার
(খ) বাস্তবতা
(গ) রূপক
(ঘ) বিজ্ঞান
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (রূপক)
ব্যাখ্যা: রূপকের মাধ্যমে প্রতিবাদ বা উপহাস করা হয়
৫৭ এসব মাধ্যমের শক্তি কোথায় নিহিত?
(ক) বক্তব্যে
(খ) রঙে
(গ) ছবিতে
(ঘ) গভীর প্রতীকে
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (গভীর প্রতীকে)
ব্যাখ্যা: প্রতীকী শক্তি এসব শিল্পকে প্রতিবাদের ভাষা করে তোলে
৫৮ কেন কিছু শিল্পী নাম-না-জানা থেকেও গুরুত্বপূর্ণ?
(ক) তাদের নাম না থাকায় বিরোধিতা হয় না
(খ) তারা অধিক কাজ করেন
(গ) তারা সবার প্রিয়
(ঘ) তারা নিরাপদ থাকেন
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (তারা অধিক কাজ করেন)
ব্যাখ্যা: নাম-না-জানা শিল্পীরা সংখ্যায় বেশি ও গোপনে বিপুল কার্য সম্পাদন করেন
৫৯ চিত্রশিল্পী কেন মুখ খুলতে পারেন না সরাসরি?
(ক) ব্যস্ত থাকেন
(খ) ভয় থাকে
(গ) রাজনীতি করেন না
(ঘ) কথা বলার সুযোগ নেই
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (ভয় থাকে)
ব্যাখ্যা: শাসকের ভয়ভীতি শিল্পীদের প্রকাশের পথ বন্ধ করে
৬০ পোস্টার কীভাবে আন্দোলনের প্রতীক হয়?
(ক) চিত্রের বাহুল্যে
(খ) সংগীতের মাধ্যমে
(গ) চিত্র ও বাক্যের শক্তিতে
(ঘ) বক্তৃতার মাধ্যমে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (চিত্র ও বাক্যের শক্তিতে)
ব্যাখ্যা: পোস্টারে চিত্র ও ভাষার মিশ্রণে একটি শক্তিশালী বার্তা তৈরি হয়
৬১ গণআন্দোলনে একটি ছবি কতটা কার্যকর?
(ক) সীমিত
(খ) নির্ভরযোগ্য নয়
(গ) অতীব কার্যকর
(ঘ) মনোরঞ্জনের উপযোগী
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (অতীব কার্যকর)
ব্যাখ্যা: একটি চিত্র আন্দোলনের প্রতীক হয়ে মানুষের চেতনায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে
৬২ কার্টুন ও পোস্টার শুধু শিল্প নয়, বরং—
(ক) ইতিহাস
(খ) প্রতিবাদের অস্ত্র
(গ) নীতির শিক্ষা
(ঘ) হাস্যরস
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (প্রতিবাদের অস্ত্র)
ব্যাখ্যা: এগুলো জনগণের অভ্যন্তরীণ বেদনা ও সাহস প্রকাশের হাতিয়ার
৬৩ কার্টুন ও ব্যঙ্গচিত্রের সবচেয়ে বড় শক্তি কী?
(ক) আনন্দ দেওয়া
(খ) আকর্ষণ
(গ) দ্রুত প্রভাব ফেলা
(ঘ) মনোরঞ্জন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (দ্রুত প্রভাব ফেলা)
ব্যাখ্যা: কার্টুন বা ব্যঙ্গচিত্র একটি দৃশ্যের মাধ্যমে দ্রুত ও গভীর প্রভাব ফেলতে পারে
৬৪ আন্দোলনের সময় মানুষ ছবি দেখে কী অনুভব করে?
(ক) বিভ্রান্তি
(খ) সাহস ও ঐক্য
(গ) ভয়
(ঘ) কৌতূহল
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (সাহস ও ঐক্য)
ব্যাখ্যা: শক্তিশালী চিত্র মানুষকে ঐক্যবদ্ধ ও সাহসী করে তোলে
৬৫ শেখ তোফাজ্জল হোসেনের কার্টুনে গরুর দুধ কোথায় যাচ্ছে?
(ক) পূর্ব পাকিস্তানে
(খ) পশ্চিম পাকিস্তানে
(গ) ভারতীয় শাসকে
(ঘ) সাধারণ জনগণের ঘরে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (পশ্চিম পাকিস্তানে)
ব্যাখ্যা: এই কার্টুনে শোষণের প্রতীক হিসেবে পূর্ব পাকিস্তানের ঘাস খেয়ে দুধ পশ্চিম পাকিস্তানে যাওয়ার চিত্র আঁকা হয়
৬৬ আন্দোলনের সময় চিত্রশিল্পীরা কীভাবে কাজ করেন?
(ক) সংবাদ পড়েন
(খ) নিরব থাকেন
(গ) মাঠে নামেন
(ঘ) শিল্প সৃষ্টি করেন
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (শিল্প সৃষ্টি করেন)
ব্যাখ্যা: তাঁরা শিল্প রচনা করে মনের কথা প্রকাশ করেন
৬৭ পোস্টার-মিমে কোন দুটি উপাদান বেশি জরুরি?
(ক) শব্দ ও ব্যাকরণ
(খ) বর্ণনা ও ভাষা
(গ) চিত্র ও সংক্ষিপ্ত বার্তা
(ঘ) নৈতিকতা ও যুক্তি
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (চিত্র ও সংক্ষিপ্ত বার্তা)
ব্যাখ্যা: সংক্ষিপ্ত বার্তা ও ছবির মাধ্যমে তাৎক্ষণিক বার্তা পৌঁছে যায়
৬৮ শেখ তোফাজ্জল হোসেন কী বোঝাতে চেয়েছেন?
(ক) খাদ্যশস্যের অভাব
(খ) পূর্বের দানশীলতা
(গ) পশ্চিম পাকিস্তানের শোষণ
(ঘ) পশুপালন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (পশ্চিম পাকিস্তানের শোষণ)
ব্যাখ্যা: তিনি রাজনৈতিক শোষণের রূপক প্রকাশ করেন একটি গরুর কার্টুনের মাধ্যমে
৬৯ ছবির মাধ্যমে প্রতিবাদকে কী বলা যায়?
(ক) নীরব আওয়াজ
(খ) প্রহসন
(গ) চিত্রচর্চা
(ঘ) গোপন বার্তা
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (নীরব আওয়াজ)
ব্যাখ্যা: ছবি কথা না বললেও একটি দৃশ্যমান প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করে
৭০ এইসব ছবি ও চিত্র আমাদের কী শেখায়?
(ক) ইতিহাস ভুলে যাওয়া
(খ) আনন্দ করা
(গ) প্রতিবাদের ভাষা
(ঘ) কার্টুন আঁকা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (প্রতিবাদের ভাষা)
ব্যাখ্যা: এগুলো আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়
৭১ ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ কার আঁকা?
(ক) শেখ তোফাজ্জল
(খ) কামরুল হাসান
(গ) নিতুন কুণ্ডু
(ঘ) দেবাশিস চক্রবর্তী
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (নিতুন কুণ্ডু)
ব্যাখ্যা: নিতুন কুণ্ডুর পোস্টার মুক্তিযুদ্ধের সময় আশার প্রতীক হয়ে উঠেছিল
৭২ ইতিহাসের জন্য এসব কার্টুন ও পোস্টার কী মূল্য বহন করে?
(ক) রসাত্মক স্মৃতি
(খ) চিত্রকলার দলিল
(গ) প্রতিবাদের দলিল
(ঘ) কাল্পনিক প্রতিচ্ছবি
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (প্রতিবাদের দলিল)
ব্যাখ্যা: এগুলো জাতিগত স্মৃতি ও প্রতিবাদের প্রামাণ্য দলিল
৭৩ একটি পোস্টার কখন প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে?
(ক) রঙ বেশি থাকলে
(খ) সকল শ্রেণি তা বুঝলে
(গ) সুন্দর ফ্রেমে বাঁধালে
(ঘ) বিদেশে ছড়িয়ে পড়লে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (সকল শ্রেণি তা বুঝলে)
ব্যাখ্যা: যখন পোস্টারের বক্তব্য সর্বজনীনভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, তখন তা প্রতীক হয়ে যায়
৭৪ পোস্টারটি সাধারণ মানুষের মাঝে কী প্রভাব ফেলেছিল?
(ক) ভয়
(খ) উদাসীনতা
(গ) আশা ও সাহস
(ঘ) ক্ষোভ
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (আশা ও সাহস)
ব্যাখ্যা: মুক্তিবাহিনীর ছবি দেখে জনগণের মাঝে সাহস ও আশার জন্ম হতো
৭৫ ব্যঙ্গচিত্র' বলতে কী বোঝায়?
(ক) কল্পনার চিত্র
(খ) রাজনৈতিক দৃশ্য
(গ) বিশেষ ধরনের কার্টুন
(ঘ) শিশুদের জন্য চিত্র
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (বিশেষ ধরনের কার্টুন)
ব্যাখ্যা: ব্যঙ্গচিত্র হলো এমন এক ধরনের কার্টুন, যা সামাজিক বা রাজনৈতিক অসংগতির বিরুদ্ধে হাস্যরসাত্মক বার্তা দেয়
৭৬ কামরুল হাসানের ব্যঙ্গচিত্রটি কখন আঁকা হয়?
(ক) ১৯৭১
(খ) ১৯৬৯
(গ) ১৯৯০
(ঘ) ২০২৪
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (১৯৯০)
ব্যাখ্যা: এটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ‘বিশ্ব বেহায়ার খপ্পরে’ নামে আঁকা হয়
৭৭ নিচের কোনটি একটি রূপকধর্মী ব্যঙ্গচিত্র?
(ক) একজন সৈন্যকে হাসতে দেখা
(খ) একটি ছাগল গণতন্ত্র খাচ্ছে
(গ) সূর্যাস্তের ছবি
(ঘ) নদীর ধারে বসা শিশু
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (একটি ছাগল গণতন্ত্র খাচ্ছে)
ব্যাখ্যা: ব্যঙ্গচিত্রে ‘গণতন্ত্র খাওয়া’ রূপকের মাধ্যমে শাসকের শোষণ বোঝানো হয়
৭৮ গণঅভ্যুত্থান' শব্দের অর্থ কী?
(ক) একক বিদ্রোহ
(খ) রাজনৈতিক আলোচনার রূপ
(গ) সর্বস্তরের মানুষের আন্দোলন
(ঘ) শুধুমাত্র ছাত্র আন্দোলন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (সর্বস্তরের মানুষের আন্দোলন)
ব্যাখ্যা: যখন জনগণের বৃহৎ অংশ প্রতিবাদে শামিল হয় এবং শাসক বাধ্য হয় দাবি মানতে, তখন তাকে গণঅভ্যুত্থান বলা হয়
৭৯ ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’—এ কথাটির প্রভাব কী ছিল?
(ক) সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়
(খ) কার্টুন শিল্প বন্ধ হয়
(গ) গণআন্দোলন শুরু হয়
(ঘ) মানুষ দেশত্যাগ করে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (গণআন্দোলন শুরু হয়)
ব্যাখ্যা: এ বক্তব্যটি গণআন্দোলনে প্রেরণা হিসেবে কাজ করে
৮০ পোস্টার, ব্যঙ্গচিত্র ও কার্টুন কী ধরনের ভাষা সৃষ্টি করে?
(ক) দৈনন্দিন ভাষা
(খ) মৌখিক ভাষা
(গ) নীরব ভাষা
(ঘ) নাটকীয় ভাষা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (নীরব ভাষা)
ব্যাখ্যা: কার্টুন ও ব্যঙ্গচিত্র কোনো শব্দ ছাড়াও অর্থ প্রকাশ করে—এটি এক ধরনের ‘নীরব ভাষা’
৮১ গ্রাফিতি' শব্দটি কোন পরিস্থিতির সাথে সম্পর্কিত?
(ক) ধর্মীয় চিত্রাঙ্কন
(খ) দেয়ালে আঁকা শোষণবিরোধী বার্তা
(গ) গল্পের রূপচিত্র
(ঘ) স্কুলের চার্ট
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (দেয়ালে আঁকা শোষণবিরোধী বার্তা)
ব্যাখ্যা: দেয়ালে যে ছবি বা লেখার মাধ্যমে শোষণের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ প্রকাশ পায়, তাকে গ্রাফিতি বলে
৮২ গণবিরোধী শাসকেরা কার্টুনের ভয়ে কী করে?
(ক) শিল্পীদের পুরস্কার দেয়
(খ) উৎসাহিত করে
(গ) নির্যাতন করে
(ঘ) পত্রিকায় ছাপে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (নির্যাতন করে)
ব্যাখ্যা: অনেক শিল্পীকে জেল, নির্যাতন, এমনকি হত্যার শিকার হতে হয়েছে
৮৩ বিশ্ব বেহায়ার খপ্পরে' কার্টুনটি কেমন ছিল?
(ক) রম্যচিত্র
(খ) ভৌগোলিক চিত্র
(গ) রাজনৈতিক প্রতিবাদ
(ঘ) ঐতিহাসিক দলিল
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (রাজনৈতিক প্রতিবাদ)
ব্যাখ্যা: এটি সরাসরি স্বৈরাচারী শাসকের বিরোধিতা করে আঁকা হয়েছিল
৮৪ স্বৈরাচার' বলতে কী বোঝায়?
(ক) সংসদীয় শাসন
(খ) ন্যায়বিচার
(গ) স্বেচ্ছাচারিতায় চালিত শাসন
(ঘ) ধর্মীয় অনুশাসন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (স্বেচ্ছাচারিতায় চালিত শাসন)
ব্যাখ্যা: স্বৈরাচার মানে এমন শাসনব্যবস্থা, যেখানে শাসক নিজের ইচ্ছেমতো আচরণ করে ও জনমতকে উপেক্ষা করে
৮৫ কার্টুন নির্মাণে শিল্পীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?
(ক) দর্শকের রসবোধ
(খ) সরকার অনুমোদন
(গ) প্রতীক বাছাই
(ঘ) পত্রিকার স্থান
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (প্রতীক বাছাই)
ব্যাখ্যা: প্রতীক বা রূপকের সঠিক বেছে নেওয়ায় পুরো বক্তব্য নির্ভর করে
৮৬ মুশতাক আহমেদকে কেন হত্যা করা হয়েছিল?
(ক) কবিতা লেখার জন্য
(খ) মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য
(গ) কার্টুনের শিরোনাম লেখার জন্য
(ঘ) মিছিল করার জন্য
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (কার্টুনের শিরোনাম লেখার জন্য)
ব্যাখ্যা: একটি কার্টুনের শিরোনাম লেখার অপরাধে তাঁকে বন্দি করে হত্যা করা হয়
৮৭ খপ্পর' শব্দের প্রকৃত অর্থ কী?
(ক) খেলার কৌশল
(খ) মমতা
(গ) ফাঁদ বা কবল
(ঘ) হাস্যকর উপস্থাপন
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ফাঁদ বা কবল)
ব্যাখ্যা: খপ্পর' মানে এমন একটি অবস্থা, যেখানে কেউ ফাঁদে বা নিয়ন্ত্রণে পড়ে যায়
৮৮ দেবাশিস চক্রবর্তীর ভূমিকা কী ছিল?
(ক) প্রতিবাদ সংগীত রচনা
(খ) রাজনৈতিক বক্তৃতা
(গ) কার্টুন ও পোস্টার আঁকা
(ঘ) মিছিল পরিচালনা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (কার্টুন ও পোস্টার আঁকা)
ব্যাখ্যা: তিনি গণঅভ্যুত্থানের সময় বহু চিত্র আঁকেন
৮৯ মুশতাক আহমেদ ঘটনাটি কী শিক্ষা দেয়?
(ক) সাহিত্যের অবমূল্যায়ন
(খ) রাজনৈতিক মতের অবজ্ঞা
(গ) শিল্পীর প্রতিবাদ-স্বাধীনতা সংকুচিত
(ঘ) ব্যঙ্গচিত্রের গুরুত্ব নেই
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (শিল্পীর প্রতিবাদ-স্বাধীনতা সংকুচিত)
ব্যাখ্যা: তাঁর মৃত্যুর ঘটনা প্রমাণ করে, শিল্পের মাধ্যমে প্রতিবাদ করাও বিপজ্জনক হয়ে উঠতে পারে
৯০ পটুয়া' কাকে বলা হয়?
(ক) কবি
(খ) গায়ক
(গ) চিত্রকর
(ঘ) অভিনেতা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (চিত্রকর)
ব্যাখ্যা: যিনি পটচিত্র আঁকেন বা চিত্রকলায় পারদর্শী, তাঁকে পটুয়া বলা হয়
৯১ দেয়ালে আঁকা গ্রাফিতির অন্যতম বৈশিষ্ট্য কী?
(ক) অস্থায়ীতা
(খ) অলংকার
(গ) কৌশলী রং
(ঘ) গণমাধ্যম এড়িয়ে প্রকাশ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (গণমাধ্যম এড়িয়ে প্রকাশ)
ব্যাখ্যা: এসব চিত্র সরকার নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরেও প্রতিবাদ ছড়িয়ে দেয়
৯২ কার্টুন যখন আন্দোলনে ব্যবহৃত হয়, তখন তা কী হয়ে ওঠে?
(ক) রসিকতা
(খ) শিক্ষা
(গ) ভাষা
(ঘ) ইতিহাস
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ভাষা)
ব্যাখ্যা: আন্দোলনের সময় এটি প্রতিবাদের প্রতীক ও ভাষা হয়ে যায়
৯৩ পাঠটি পাঠ করে শিক্ষার্থীরা কী শিখবে?
(ক) সাহিত্যচর্চার গুরুত্ব
(খ) প্রযুক্তির অগ্রগতি
(গ) শিল্পীদের প্রতিবাদের ভাষা
(ঘ) বৈজ্ঞানিক আবিষ্কার
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (শিল্পীদের প্রতিবাদের ভাষা)
ব্যাখ্যা: এই পাঠের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিল্পীদের প্রতিবাদী ভূমিকা সম্পর্কে সচেতন করা
৯৪ কোন শৈল্পিক মাধ্যমগুলোর কথা পাঠে উল্লেখ আছে?
(ক) কবিতা ও গান
(খ) নাটক ও প্রবন্ধ
(গ) কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার, গ্রাফিতি
(ঘ) ফটোগ্রাফি ও মূর্তি
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার, গ্রাফিতি)
ব্যাখ্যা: পাঠে শিল্পীদের চারটি শৈল্পিক কর্মকাণ্ডের উল্লেখ করা হয়েছে যা আন্দোলনে ব্যবহৃত হয়
৯৫ শাসকশ্রেণি কবে বিদ্রোহ উদ্রেক করে?
(ক) জনতার দাবি মানলে
(খ) স্বৈরাচারী আচরণ করলে
(গ) কর কমালে
(ঘ) উৎসব উদযাপন করলে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (স্বৈরাচারী আচরণ করলে)
ব্যাখ্যা: যখন শাসকগোষ্ঠী স্বৈরাচারী হয়ে ওঠে, তখনই মানুষের মনে প্রতিবাদের চেতনা জাগে
৯৬ শিল্পীরা কিভাবে আন্দোলনে অংশ নেন?
(ক) সংবাদ পাঠ করে
(খ) সামরিক বাহিনীতে যোগ দিয়ে
(গ) ছবি ও পোস্টার এঁকে
(ঘ) অর্থ সহায়তা দিয়ে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ছবি ও পোস্টার এঁকে)
ব্যাখ্যা: তাঁরা ছবি ও চিত্রের মাধ্যমে গণআন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনের ভাষা সৃষ্টি করেন
৯৭ শিল্পীদের চিত্রকর্ম কী প্রভাব ফেলে?
(ক) আনন্দ দেয়
(খ) ইতিহাস জানায়
(গ) আন্দোলনে শক্তি জোগায়
(ঘ) কেবল বিনোদন দেয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (আন্দোলনে শক্তি জোগায়)
ব্যাখ্যা: এসব চিত্র জনসাধারণকে আন্দোলনের প্রতি সচেতন ও উদ্দীপিত করে
৯৮ শিল্পীদের চিত্র জনগণের মাঝে কী জাগায়?
(ক) সহানুভূতি
(খ) সাহস ও প্রতিরোধ
(গ) ঘৃণা
(ঘ) লজ্জা
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (সাহস ও প্রতিরোধ)
ব্যাখ্যা: সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিরোধের চেতনা সৃষ্টি করে
৯৯ কোন বছরগুলোতে গণঅভ্যুত্থান ঘটেছে?
(ক) ১৯৫২, ১৯৭১, ২০০১
(খ) ১৯৪৭, ১৯৬৫, ২০০৫
(গ) ১৯৬৯, ১৯৯০, ২০২৪
(ঘ) ১৯৬০, ১৯৮০, ২০০০
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (১৯৬৯, ১৯৯০, ২০২৪)
ব্যাখ্যা: পাঠে স্পষ্টভাবে তিনটি গণঅভ্যুত্থানের সাল উল্লেখ করা হয়েছে: ১৯৬৯, ১৯৯০, ২০২৪
১০০ ২০২৪-এর অভ্যুত্থানের কার্টুন, ব্যঙ্গচিত্রগুলো কখন আঁকা হয়েছিল?
(ক) আন্দোলনের আগে
(খ) আন্দোলনের সময়
(গ) আন্দোলনের পর
(ঘ) খ ও গ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (খ ও গ)
১০১ শিল্পীরা বিপুল ব্যঙ্গচিত্র ও মিম প্রচার করেছেন কোন মাধ্যমে?
(ক) মাইকে
(খ) শেয়ারইটে
(গ) সামাজিক যোগাযোগ মাধ্যমে
(ঘ) ডায়েরিতে
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (সামাজিক যোগাযোগ মাধ্যমে)
১০২ বিশেষ ধরনের কার্টুনকে কী বলা হয়?
(ক) গিনিপিগ
(খ) লিলিপুট
(গ) ব্যঙ্গচিত্র
(ঘ) গ্রাফিতি
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ব্যঙ্গচিত্র)
১০৩ 'গ্রাফিতি' শব্দের অর্থ কী?
(ক) দেয়ালে আঁকা
(খ) লেখা
(গ) ছবি
(ঘ) সবকটি
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (সবকটি)
১০৪ পৃথিবীর যেকোনো বড়ো আন্দোলনে ব্যবহৃত কার্টুন বা ব্যঙ্গচিত্রকে কী বলা হয়?
(ক) সামাজিক ব্যঙ্গচিত্র
(খ) রাষ্ট্রীয় ব্যঙ্গচিত্র
(গ) রাজনৈতিক ব্যঙ্গচিত্র
(ঘ) সংগ্রামী ব্যঙ্গচিত্র
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (রাজনৈতিক ব্যঙ্গচিত্র)
১০৫ রাজনৈতিক কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার আন্দোলনে কী জোগায়?
(ক) বেদনা
(খ) ভয়
(গ) নির্দেশা
(ঘ) শক্তি
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (শক্তি)
১০৬ নানা শ্রেণি-পেশা আর মতের মানুষ কোথায় নেমে এসেছে?
(ক) নদীতে
(খ) রাস্তায়
(গ) গ্রামে
(ঘ) নিচে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (রাস্তায়)
১০৭ অনেক সময় কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনের কী হয়ে ওঠে?
(ক) প্রতীক
(খ) চিহ্ন
(গ) মূর্তি
(ঘ) রূপক
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (প্রতীক)
১০৮ শেখ তোফাজ্জল হোসেনের আলোচিত কার্টুনটি কোন সময়ে আঁকা?
(ক) শিক্ষা আন্দোলন
(খ) ১৯৬৬-এর ৬ দফা
(গ) ১৯৫২-এর ভাষা আন্দোলন
(ঘ) ১৯৬৯-এর গণঅভ্যুত্থান
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (১৯৬৯-এর গণঅভ্যুত্থান)
১০৯ “গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে"- কার্টুনটি কোন বিষয়টি প্রকাশ করে?
(ক) নিপীড়ন
(খ) শোষণ
(গ) বঞ্চনা
(ঘ) অধিকার
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (শোষণ)
১১০ 'সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী' পোস্টার দেখে পাকিস্তানি সৈন্যরা কী পেত?
(ক) সাহস
(খ) প্রেরণা
(গ) ভয়
(ঘ) লজ্জা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ভয়)
১১১ 'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' শিরোনামে ব্যঙ্গচিত্র কে এঁকেছিলেন?
(ক) নীলা ভৌমিক
(খ) সঞ্জীব দাশ
(গ) কামরুল হাসান
(ঘ) অঞ্জন দত্ত
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (কামরুল হাসান)
১১২ চিত্রশিল্পী কামরুল হাসানের উপাধি কী ছিল?
(ক) পটুয়া
(খ) কপি নায়েক
(গ) চিত্রকর
(ঘ) বীরবল
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (পটুয়া)
১১৩ মুশতাক আহমেদ ছিলেন একজন-
(ক) বুদ্ধিজীবী
(খ) শিক্ষক
(গ) লেখক
(ঘ) সাংবাদিক
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (লেখক)
১১৪ সর্বস্তরের মানুষের আন্দোলনে স্বৈরশাসক ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হলে তাকে কী বলে?
(ক) গণঅভ্যুত্থান
(খ) বিপ্লব
(গ) আন্দোলন
(ঘ) স্বাধীনতা
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (গণঅভ্যুত্থান)
১১৫ ইচ্ছামতো যে শাসক আচরণ করে তাকে কী বলা হয়?
(ক) স্বৈরাচার
(খ) সেরাচার
(গ) বিপ্লবী
(ঘ) অনুগামী
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (স্বৈরাচার)
১১৬ শাসক স্বৈরাচারী হলে চিত্রশিল্পীদের মনে কী জাগে?
(ক) প্রেম
(খ) শ্রদ্ধা
(গ) অনুগ্রহ
(ঘ) বিদ্রোহ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (বিদ্রোহ)
১১৭ নিচের কোনটি মনের ভাব প্রকাশের মাধ্যম নয়?
(ক) কার্টুন
(খ) ব্যঙ্গচিত্র
(গ) পোস্টার
(ঘ) কল্পনা
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (কল্পনা)
১১৮ কার্টুন বা ব্যঙ্গচিত্র কেমন হাসির উপাদান হতে পারে?
(ক) সুন্দর
(খ) মনোরম
(গ) নির্মল
(ঘ) কুটিল
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (নির্মল)
১১৯ হাসির মাধ্যমে সমাজের কোনটি প্রকাশ করা যায়?
(ক) অস্থিরতা
(খ) বাস্তবতা
(গ) অসংগতি
(ঘ) দুরবস্থা
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (অসংগতি)
১২০ কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবিতে বহু মানুষ কী খুঁজে পায়?
(ক) অনুভূতি
(খ) আকাঙ্ক্ষা
(গ) ভাষা
(ঘ) আকুতি
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (ভাষা)
১২১ আমাদের দেশের নাম একসময় ছিল-
(ক) পূর্ব পাকিস্তান
(খ) পশ্চিম পাকিস্তান
(গ) কলকাতা
(ঘ) পূর্ব ভারত
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (পূর্ব পাকিস্তান)
১২২ সাধারণ মানুষ আশার আলো দেখত কোন পোস্টারে?
(ক) দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে
(খ) সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী
(গ) জুলাই গণঅভ্যুত্থান
(ঘ) জাগ্রত একাত্তর
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী)
১২৩ 'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' ব্যঙ্গচিত্রটি কত সালে আঁকা?
(ক) ১৯৮৮ সালে
(খ) ১৯৯০ সালে
(গ) ১৯৯২ সালে
(ঘ) ১৯৯৬ সালে
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (১৯৯০ সালে)
১২৪ 'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' ব্যঙ্গচিত্রটি কোন অভ্যুত্থানের প্রেক্ষাপটে আঁকা?
(ক) বিডিআর বিদ্রোহ
(খ) ৬৯-এর গণঅভ্যুত্থান
(গ) স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান
(ঘ) জুলাই অভ্যুত্থান
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান)
১২৫ কোন শাসকেরা কার্টুন আঁকার জন্য অনেক সময় শিল্পীদের নির্যাতন করে?
(ক) বিপ্লবী
(খ) জনদরদি
(গ) জনবিচ্ছিন্ন
(ঘ) গণবিরোধী
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (গণবিরোধী)
১২৬ কী উপেক্ষা করে অনেক চিত্রশিল্পী কার্টুন আঁকেন?
(ক) হুমকি
(খ) নিষেধাজ্ঞা
(গ) সতর্কতা
(ঘ) ভয়ভীতি
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (ভয়ভীতি)
১২৭ কখন নাম-না-জানা শিল্পীরাই সবচেয়ে বেশি কার্টুন এঁকেছে?
(ক) ভাষা আন্দোলনে
(খ) মুক্তিযুদ্ধে
(গ) ৬ দফা আন্দোলনে
(ঘ) ২৪-এর অভ্যুত্থানে
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (২৪-এর অভ্যুত্থানে)
১২৮ স্বৈরশাসক সবার কী বন্ধ করে দিয়েছিল?
(ক) চোখ
(খ) মুখ
(গ) শ্বাস
(ঘ) গলা
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (মুখ)
১২৯ আমাদের ইতিহাসের সম্পদ কোনটি?
(ক) কার্টুন
(খ) ব্যঙ্গচিত্র
(গ) কল্পকথা
(ঘ) ক ও খ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (ক ও খ)
১৩০ 'খপ্পর' শব্দের অর্থ কী?
(ক) ফাঁদ
(খ) খবর
(গ) সংবাদ
(ঘ) কোনোটিই নয়
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক (ফাঁদ)
১৩১ প্রবন্ধটি পড়ে শিক্ষার্থী গণবিরোধী শাসকের বিরুদ্ধে শিল্পীদের কোনটি জানতে পারবে?
(ক) প্রতিবাদের মাধ্যম
(খ) প্রতিবাদের ভাষা
(গ) প্রতিবাদের ধরন
(ঘ) প্রতিবাদের লক্ষণ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (প্রতিবাদের ভাষা)
১৩২ কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার মানুষকে কী করে?
(ক) হতাশ
(খ) আনন্দিত
(গ) উজ্জীবিত
(ঘ) জ্ঞানী
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (উজ্জীবিত)
১৩৩ কোন সময় সারা দেশের দেয়ালে দেয়ালে অসংখ্য গ্রাফিতি আঁকা হয়েছে?
(ক) ভাষা আন্দোলনের সময়
(খ) ছয় দফার আন্দোলনের সময়
(গ) মুক্তিযুদ্ধের সময়
(ঘ) জুলাই অভ্যুত্থানের সময়
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (জুলাই অভ্যুত্থানের সময়)
১৩৪ 'সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী' কার আঁকা পোস্টার?
(ক) কামরুল হাসান
(খ) শামসুল হক
(গ) অমিত লাল রায়
(ঘ) নিতুন কুণ্ডু
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (নিতুন কুণ্ডু)
১৩৫ একটি ছবি আর একটিমাত্র বাক্য দেশের মানুষের জন্য কীসের উৎস হয়ে উঠেছিল?
(ক) ভয়ের
(খ) প্রেরণার
(গ) শঙ্কার
(ঘ) আবেগের
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (প্রেরণার)
১৩৬ গণঅভ্যুত্থানের সময় কোন চিত্রশিল্পী অনেক কার্টুন-পোস্টার এঁকেছেন?
(ক) মুশতাক আহমেদ
(খ) দেবাশিস চক্রবর্তী
(গ) অনিল দাস
(ঘ) কামরুল হাসান
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (দেবাশিস চক্রবর্তী)
১৩৭ সবচেয়ে বেশি কার্টুন, ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল কোথায়?
(ক) কাগজে
(খ) বোর্ডে
(গ) পোস্টারে
(ঘ) দেয়ালে
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (দেয়ালে)
১৩৮ দেয়ালে আঁকা কার্টুন বা ব্যঙ্গচিত্রকে কী বলা হয়?
(ক) চিত্রকর্ম
(খ) শিল্প
(গ) গ্রাফিতি
(ঘ) ভাস্কর্য
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (গ্রাফিতি)
১৩৯ সারা দেশের দেয়ালে আঁকা গ্রাফিতি কী হয়ে উঠেছিল?
(ক) বিনিময় মাধ্যম
(খ) প্রতিবাদের ভাষা
(গ) হৃদয়ের গান
(ঘ) মনের কথা
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (প্রতিবাদের ভাষা)
১৪০ পটচিত্র আঁকেন যিনি তাকে এককথায় কী বলে?
(ক) পাটুয়া
(খ) পাটুয়ারী
(গ) পটুয়া
(ঘ) পটধারী
উত্তর দেখুন
সঠিক উত্তর: গ (পটুয়া)
১৪১ শিল্পীদের চিত্র মানুষকে কোন অসংগতির বিরুদ্ধে উজ্জীবিত করে?
(ক) পারিবারিক
(খ) সামাজিক
(গ) রাষ্ট্রীয়
(ঘ) সাংসারিক
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (সামাজিক)
১৪২ বাংলাদেশের নিকট ইতিহাসে কয়টি গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (৩টি)
১৪৩ "একটা কার্টুনের ছোট্ট ছবিতে প্রতিবাদের বা বিদ্রোহের যে প্রকাশ ঘটে, অনেক সময় কথায় তা প্রকাশ করা যায় না।"-শূন্যস্থানে কোনটি বসবে?
(ক) শত
(খ) হাজার
(গ) লক্ষ
(ঘ) কোটি
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (হাজার)
১৪৪ “গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে" আঁকা কার্টুনটি কার?
(ক) কামরুল হাসান
(খ) শেখ তোফাজ্জল হোসেন
(গ) জয়নুল আবেদীন
(ঘ) সুলতান মাহমুদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: খ (শেখ তোফাজ্জল হোসেন)
১৪৫ কার্টুনের শিরোনাম লেখায় জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয় কাকে?
(ক) নিতুন কুণ্ডু
(খ) কামরুল হাসান
(গ) তোফাজ্জল হোসেন
(ঘ) মুশতাক আহমেদ
উত্তর দেখুন
সঠিক উত্তর: ঘ (মুশতাক আহমেদ)

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস (Quick Revision)

  • প্রশ্নগুলো প্রথমে উত্তর না দেখে নিজে সমাধান করার চেষ্টা করুন।
  • যেসব প্রশ্নের উত্তর ভুল হবে, সেগুলো পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অনুচ্ছেদ দেখে পুনরায় রিভিশন দিন।
  • বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি অধ্যায়ের মূল বিষয়বস্তু সমান গুরুত্ব দিয়ে পড়ুন।
O

Our School BD

Teacher

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর নতুন পাঠ্যক্রমের আলোকে শিক্ষার্থীদের সহজ ও কার্যকর প্রস্তুতির জন্য শিক্ষণীয় কনটেন্ট তৈরিতে নিবেদিত।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই বহুনির্বাচনী প্রশ্নোত্তর সংকলনটি শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষা ও পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে প্রণীত।

COMMENTS

Welcome to Our School

নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের অফিসিয়াল কমিউনিটিতে যুক্ত থাকুন

Join our Telegram Join our WhatsApp Subscribe on YouTube

Auto-closing in 5s...

Name

১ - ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল,1,১ম অধ্যায়,1,answer,1,Bangla,1,bcs,2,Board Exam,1,Class 6,14,Class 7,2,Class 8,2,completing story,2,Composition,8,Email,4,Engish 2nd,11,English Model Test,1,Exam Routine,2,exercise,2,Grammar,1,Guide,4,Hadi,1,Honours,1,HSC,9,Identify Parts Of Speech,1,Job,1,job circular,1,Junior Britthi,1,Junior Britthi Exam Result,1,Latest Syllabus,1,Letter,1,Marksheet Result,1,Math,1,MCQ,1,New Book,1,New Guide 2026,3,NU,1,Paragraph,1,PDF,3,Poem Question,1,Previous Question,1,Question Bank,1,Result,1,RFV,1,Routine,2,Rules,1,Rules Of Cloze Test With Clues,1,School,4,Short Composition,22,SSC,15,SSC Exam Result,1,SSC Routine,2,the children's song question,1,The Old Woman Who Told Tales,1,Without Clues,1,Written Part,3,অধ্যবসায়,1,অনুচ্ছেদ,2,এসএসসি,1,এসএসসি রুটিন ২০২৭,1,কার্টুন,1,চরিত্র প্রবন্ধ রচনা,1,জায়গীর প্রথা,1,জুনিয়র বৃত্তি,2,জুলাই বিপ্লবের কারণসমূহ,1,নতুন পে স্কেল,1,নতুন সিলেবাস,1,পরীক্ষা,2,প্রবন্ধ রচনা,9,প্রিলি,1,ফলাফল,1,বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর,1,বাংলা ২য় পত্র,11,বাংলাদেশ’ দর্শন,1,বিজ্ঞান,1,বিদ্যুৎ ও আধুনিক জীবন,1,বিসিএস,1,বেতন তালিকা,1,ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা MCQ,1,মেধা বিকাশে খেলাধুলা,1,লিখিত,1,ষষ্ঠ শ্রেণি,1,সবুজায়ন,1,সময়ানুবর্তিতা,1,
ltr
item
OurSchoolBD.com: কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা MCQ | Class 6 Bangla বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা MCQ | Class 6 Bangla বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা MCQ | Class 6 Bangla বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
OurSchoolBD.com
https://www.ourschoolbd.com/2026/08/mcq-class-6-bangla.html
https://www.ourschoolbd.com/
https://www.ourschoolbd.com/
https://www.ourschoolbd.com/2026/08/mcq-class-6-bangla.html
true
8567540544522679900
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content