পিতামাতার প্রতি কর্তব্য বা মাতাপিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য | SSC বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা

SSC বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা

পিতামাতার প্রতি কর্তব্য / মাতাপিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য


ভূমিকা: পিতামাতা আমাদের জন্মদাতা। পিতামাতার সমতুল্য আপনজন পৃথিবীতে আর নেই। সংস্কৃতে একটা কথা আছে, "জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।" অর্থাৎ, জননী ও জন্মভূমি স্বর্গ হতেও শ্রেষ্ঠ। মহানবি হজরত মুহম্মদ (স) বলেছেন, "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।" কেননা, ভূমিষ্ঠ হবার আগে ও পরে সন্তানের জন্য মা-ই সবচেয়ে বেশি দুঃখ-কষ্ট ও ত্যাগ স্বীকার করেন। সেই সাথে পিতাও। তাঁদের ত্যাগ ও কষ্ট স্বীকারের জন্যই সন্তান বড় হতে পারে। তাঁরা পৃথিবীতে মহান আল্লাহর রহমত স্বরূপ। সন্তান জন্মের পর থেকেই পিতামাতা নিজেদের সুখের কথা ভুলে গিয়ে সন্তানের সুখের কথা ভাবেন। সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য অনেক।

পিতামাতার অবদান: পিতামাতার জন্যই সন্তান এই সুন্দর পৃথিবীর রূপ-রস, আরাম-আয়েশ, সুখ-স্বাচ্ছন্দ্য উপভোগ করার সুযোগ পেয়েছে। শিশুসন্তানের প্রতি পিতামাতার অবদান অপরিসীম ও বর্ণনাতীত। মা অতি কষ্টে দশ মাস দশ দিন সন্তানকে তার গর্ভে ধারণ করেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মা অসুস্থ ও দুর্বল শরীর নিয়ে সন্তানের সেবাযত্ন করেন। মাতৃস্তন্য পান করে শিশু বেঁচে থাকে। সন্তানের জন্য মায়ের চিন্তার যেন শেষ নেই।

নিজেদের আরাম-আয়েশ ভুলে গিয়ে অক্লান্ত পরিশ্রমের ভেতর দিয়ে পিতামাতা সন্তানদের বড় করে তোলেন এবং লেখাপড়া শেখান। সন্তানের আহার জোগাড় করেন। সন্তান যাতে সুশিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য পিতামাতার চেষ্টার অন্ত থাকে না। প্রত্যেক পিতামাতাই তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান। পিতা নিজে কষ্ট স্বীকার করেও সন্তানের জন্য ধন সঞ্চয় করে যেতে চেষ্টা করেন। তাদের এরূপ নিঃস্বার্থ ত্যাগের তুলনা নেই। সন্তানের কোনো অসুখবিসুখ হলে পিতামাতার তখন চিন্তার শেষ থাকে না। আহার-নিদ্রার কথা ভুলে গিয়ে তারা তখন সন্তানের আরোগ্য লাভের জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং আল্লাহর উদ্দেশে হাত তুলে দোয়া চান সন্তানের জন্য। এমনকি নিজের জীবনের বিনিময়ে তারা সন্তানের জীবন ভিক্ষা চান। মাতাপিতার এরূপ অবদান অতুলনীয়।

পিতামাতার প্রতি কর্তব্য: মানুষের মতো মানুষ হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করা সন্তানের অন্যতম কর্তব্য। সন্তান যদি সুশিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয় ও সুনাম অর্জন করতে পারে, তবে পিতামাতা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এবং গৌরববোধ করেন।

পিতামাতার সন্তান হিসেবে প্রত্যেক ছেলেমেয়ের মনে রাখা উচিত, যেহেতু পিতামাতা সব সময় সুখে-দুঃখে, বিপদে-আপদে সর্ব অবস্থায় তাদের কল্যাণ কামনা করেন, সেহেতু তাদের উচিত পিতামাতার উপদেশ-নির্দেশ মেনে চলা। আমরা অনেক সময় পিতামাতার আদেশ-নির্দেশ পালন করি না; বরং কখনো কখনো তাদের উপদেশের বিপরীত কাজ করে থাকি। এতে পিতামাতা যে কতটা মানসিক কষ্ট ভোগ করেন তা বলে বোঝানো যাবে না। সন্তান ছোট হোক, বড় হোক, বুদ্ধিমান কিংবা বুদ্ধিহীন হোক— পিতামাতা সব সময় তার মঙ্গল কামনা করেন। সন্তান যদি পিতামাতার উপদেশ ও নির্দেশ মেনে চলে তবে সেটা যেমন সন্তানের জন্য মঙ্গলজনক, তেমনই সমাজের জন্যও কল্যাণকর।

সন্তান যদি চরিত্রবান হয়, জ্ঞানীগুণী বলে সমাজের প্রশংসা পায়, তাহলেই পিতামাতার ঋণ কিছুটা পরিশোধ হতে পারে। পিতামাতার মুখ উজ্জ্বল করা ও তাদের গৌরব বৃদ্ধি করার জন্য প্রত্যেক সন্তানেরই তৎপর হওয়া উচিত। কিন্তু সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় এবং উচ্ছৃঙ্খলতার স্রোতে গা ভাসিয়ে দেয়, তবে তার জীবনে সাফল্য অনিশ্চিত হয়ে পড়বে। পিতামাতার আদেশ-নির্দেশ অমান্য করে চলার অর্থ হচ্ছে জীবনে ব্যর্থতাকে বরণ করা। ফলে তাদের চারিত্রিক অধঃপতন ঘটবে আর সমাজের কাছে নিন্দার পাত্র হবে। পিতামাতা সন্তানের মঙ্গলের কথা ভেবে তাদের লেখাপড়ায় মনোযোগী হতে বলেন। সন্তান যদি লেখাপড়ায় ফাঁকি দেয় এবং মানুষ না হয়ে অমানুষ হয়, তবে তারা বড় হয়ে অর্থাভাবে কষ্ট ভোগ করে। তখনই তারা পিতামাতার উপদেশের তাৎপর্য অনুধাবন করতে পারে। কিন্তু তখন শুধু অনুতাপে দগ্ধ হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

পিতামাতার সেবা-শুশ্রূষা করা সন্তানের প্রধান কর্তব্য। তারা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এতটুকু দেরি করা যাবে না, কেননা তাতে তারা মনে কষ্ট পেতে পারেন। তাদের সেবাযত্নের বিন্দুমাত্র ত্রুটি যাতে না ঘটে, সেদিকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। পিতামাতার বৃদ্ধ বয়সে উপযুক্ত সন্তান স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে অন্যত্র চলে গেলে সে মহাপাপী হবে। সন্তানের সব সময় মনে রাখতে হবে, শিশুকালে পিতামাতা তাকে মানুষ করে তোলার জন্য যত্ন নিয়েছেন, লেখাপড়ার ব্যবস্থা করেছেন এবং বড় হলে সুখে-শান্তিতে বসবাসের জন্য যথারীতি চেষ্টা চালিয়েছেন। তাই আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করলেও সন্তানের কর্তব্য পালন শেষ হবে না। বৃদ্ধ বয়সে পিতামাতা যাতে সুখে-শান্তিতে জীবনযাপন করতে পারেন সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে এবং তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোনো সন্তান পিতামাতার প্রতি অযত্ন ও অবহেলা দেখায় তবে তার পাপের শেষ থাকবে না।

পিতামাতার প্রতি সম্মান: প্রত্যেক ধর্মেই পিতামাতাকে সম্মান ও শ্রদ্ধা করতে এবং তাদের সন্তুষ্টিবিধান করতে বলা হয়েছে। পবিত্র কোরআন শরিফে ভক্তি ও শ্রদ্ধার ক্ষেত্রে আল্লাহর পরেই পিতামাতার স্থান নির্দিষ্ট করা হয়েছে। হজরত আবদুল কাদের জিলানি (র), হজরত বায়েজিদ বোস্তামি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ পিতামাতার বাধ্য ও অনুগত ছিলেন। এজন্য তাঁরা আজ স্মরণীয় হয়ে আছেন। সুতরাং পিতামাতা মনে কষ্ট পান এমন কাজ কখনো করা উচিত নয়। নানা ধর্মে ও নানা মতে ব্যক্ত পিতামাতার এই সম্মান রক্ষার দায়িত্ব পালন করার জন্য প্রত্যেক মানব সন্তানকে সচেতন হওয়া দরকার।

উপসংহার: পিতামাতা সন্তানের পরম হিতৈষী। এমন আপনজন দুনিয়াতে আর কেউ নেই। অল্প বয়সে যে ব্যক্তি পিতামাতাকে হারায় সে এ জগতে সত্যি ভাগ্যহীন। পিতামাতার স্নেহ, মায়ামমতা বেহেশতের শ্রেষ্ঠ দান। তা যে ব্যক্তি বেশিদিন ভোগ করতে পারে, তার জীবন বেশি ধন্য হয়। পিতামাতার প্রতি কর্তব্য পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করে পৃথিবীতে স্মরণীয়, বরণীয় এবং মর্যাদা লাভ করা যায়।



Class 8 to 12 Academic Guide Book App
এসএসসি ও এইচএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ বাংলা রচনা, ভাবসম্প্রসারণ, শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ এবং সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক গাইড সমাধান পড়তে আমাদের অফিশিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করুন:
Tags: পিতামাতার প্রতি কর্তব্য, মাতাপিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্য রচনা, SSC Bangla 2nd Paper, Class 10 Bangla Notes, Class 9 Essay, Bangla Essay, Ourschoolbd

COMMENTS

Name

১ - ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল,1,19th bjsc,1,১ম অধ্যায়,1,4th year,1,50th bcs,1,answer,1,bcs,1,bjsc,1,Class 6,3,Class 7,2,Class 8,2,Composition,8,Engish 2nd,10,English Model Test,1,Exam Routine,1,Grammar,1,Guide,4,Hadi,1,HSC,9,ihc,1,job circular,1,Junior Britthi,1,Junior Britthi Exam Result,1,Math,1,MCQ,1,New Book,1,New Guide 2026,3,NU,1,Paragraph,1,PDF,1,Poem Question,1,Previous Question,1,Question Bank,1,Routine,1,Rules,1,Rules Of Cloze Test With Clues,1,School,4,Short Composition,20,SSC,10,the children's song question,1,Without Clues,1,Written Part,1,অধ্যবসায়,1,অনুচ্ছেদ,2,এসএসসি,1,চরিত্র প্রবন্ধ রচনা,1,জায়গীর প্রথা,1,জুনিয়র বৃত্তি,2,জুলাই বিপ্লবের কারণসমূহ,1,নতুন পে স্কেল,1,পরীক্ষা,2,প্রবন্ধ রচনা,9,ফলাফল,1,বাংলা ২য় পত্র,10,বাংলাদেশ’ দর্শন,1,বিজ্ঞান,1,বিদ্যুৎ ও আধুনিক জীবন,1,বেতন তালিকা,1,মেধা বিকাশে খেলাধুলা,1,ষষ্ঠ শ্রেণি,1,সবুজায়ন,1,সময়ানুবর্তিতা,1,
ltr
item
OurSchoolBD.com: পিতামাতার প্রতি কর্তব্য বা মাতাপিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য | SSC বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা
পিতামাতার প্রতি কর্তব্য বা মাতাপিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য | SSC বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা
SSC বাংলা ২য় পত্র প্রবন্ধ রচনা
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrJGObgrTOj879USRrd54T2RYUlGmbB1h-l79vfZ9rRkC-h1st4LyfwS4aLuf7Nts-AIf1eIEdpHYUU4bLUHq05_XB0PEWiiWoGfAvOCNmNB3qLngtS6_4mLNWmDmxE6u_rv-C6IwSAgKh-JmZGDLn75rhQ8raDwy8yIDRJXbF1sippmR8k3Y0fxl90kKA=s1600
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrJGObgrTOj879USRrd54T2RYUlGmbB1h-l79vfZ9rRkC-h1st4LyfwS4aLuf7Nts-AIf1eIEdpHYUU4bLUHq05_XB0PEWiiWoGfAvOCNmNB3qLngtS6_4mLNWmDmxE6u_rv-C6IwSAgKh-JmZGDLn75rhQ8raDwy8yIDRJXbF1sippmR8k3Y0fxl90kKA=s72-c
OurSchoolBD.com
https://www.ourschoolbd.com/2026/07/blog-post_24.html
https://www.ourschoolbd.com/
https://www.ourschoolbd.com/
https://www.ourschoolbd.com/2026/07/blog-post_24.html
true
8567540544522679900
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content