"সবুজায়ন" অনুচ্ছেদ লিখ | Class 6
"সবুজায়ন" অনুচ্ছেদ লিখ
সবুজায়ন
সবুজায়ন হলো পরিবেশকে রক্ষা করার জন্য গাছপালা রোপণ ও প্রকৃতিকে সবুজে ভরিয়ে তোলার প্রক্রিয়া। বর্তমান সময়ে নগরায়ন ও বনভূমি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের অন্যতম উপায় হলো সবুজায়ন। গাছপালা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে । সবুজায়ন কেবল বনভূমি তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ঘরবাড়ি, অফিস, এবং রাস্তার ধারে গাছ লাগানোকেও বোঝায় । এছাড়াও সবুজায়নের মাধ্যমে বিভিন্নভাবে নিজেদের চাহিদাও পূরণ করতে পারি। বর্ষাকাল সহ অন্যান্য মৌসুমে ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ সবুজায়নের অংশ । সামাজিক বনায়ন প্রকল্পগুলো গ্রামীণ পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করছে । পরিশেষে, প্রকৃতির ওপর মানুষের খবরদারি কমিয়ে যদি আমরা সবুজায়নে আগ্রহী হই, তবেই পৃথিবী বসবাসের যোগ্য থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যেতে হলে পরিকল্পিত সবুজনায়ন বা গাছ লাগানোর কোনো বিকল্প নেই ।
COMMENTS